সংশয়

শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত

ধীরে ধীরে মেঘ করে আসে
ফোঁটা ফোঁটা বিন্দুতে জমে বিস্ময়,
নোনা জলের ছলকে ওঠা মুহূর্ত,
অকারণে আঁকড়ে ধরে সংশয়।

একরাশ চাওয়া পাওয়ার হিসেব
মেলাতে চায় স্মৃতির পাতা খুলে,
হাতের কর গুনে অঙ্ক করে দেখি
আবেগ হারিয়েছে বৃষ্টি-মিছিলে।

কবিতার বাসরে শুয়ে থাকা কবিতার
অন্ত্যমিলেই কি মিল খুঁজে পাওয়া যায়?
শ্যাওলা পাথরের নিচে কথারা আজো বসে
আগল খুলে ভেঙে আসার প্রতীক্ষায়।

মাঘের শেষে যখন হঠাৎই বৃষ্টি নামে,
অসতর্কে যেমন কেউ কেউ ভিজে যায়,
নোনা জলের চলকে ওঠা মুহূর্ত,
অকারণে আঁকড়ে ধরে সংশয়।

1000593300 সংশয়

Share this content:

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Sumitra
Sumitra
6 months ago

Khub valo

samir
samir
6 months ago

পড়ে খুব ভালো লাগলো

2
0
Would love your thoughts, please comment.x
()
x