✍️বিকশিত হোক

আমার প্রশ্নে তুমি কি চমকে উঠলে?
ছলকে উঠলো বুক?
তার্কিক অভিসন্ধি ভরা চোখে কালসর্প দৃষ্টি
তুমি অবিকল ছায়া ছায়া দেখছ সবকিছু,
এমনটি হওয়ার ছিল না
তবু হলো
অম্বুদহীন মেঘ শরীরে বৃষ্টি অর্বুদ।
আমার চোখে এসবই যে সৃষ্টিসুলভ প্রতিচ্ছবি-
চলচ্চিত্রের মতো এগিয়ে যায়, চলে যেতে চায়
দৃষ্টিচিহ্নের বাইরে
আঠার ঘনত্ব জড়িয়ে রাখতে পারে না সম্পর্কগুলো;
তুমি আমি সবকিছুই সে, তারা, ও বা ওরা হয়ে যায়
গায়ের স্বেদ গ্রন্থি ছিঁড়ে লাল রক্ত
সাদা সোহাগা হয়ে চোঁয়ায়
করিতকর্মা শ্যাকরা একটু আগুন ফুঁকোয় আর সোহাগ ভরে ঠেকায়
জোড়ের কাজে।

কেউ কাউকেই চিনত না
কোন একটা বিশেষ সকালে বা বিপন্ন বিকেলে
কখনও বাষ্প তো কখনও বুদবুদ
কখনও সফেন বরফ বা কখনও ধারা,
বদলায় আর বদলায় বেয়াদপ খামখেয়ালিপনায়
বানজারা।

কোন এক মাহেন্দ্রক্ষণে
মানুষ বা মানুষী আসে অনুপ্রবেশ কায়দায়,
আগন্তুক বলেই কি তোমার অচেনা লাগলো
নাকি অচেনা বলেই আগন্তুক ভাবলে?
শিউলি কুড়ানো ভুলে ভোর কুয়াশা মাখলে?
কেন যে বোঝো না
আলো আর ছায়া দুজনেই পারস্পরিক –
একে অপরের ভিত্তিপ্রস্তর।
আসলে তুমি মাটিতে দাঁড়িয়ে
আর আমি নভশ্চর
আমার সমঝে সোজাসাপ্টা
তোমার বিড়ম্বনা
অতঃপর।

IMG-20251124-WA0002 চলচ্ছবি

Share this content:

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Tamal Kanti Hazra
Tamal Kanti Hazra
6 months ago

তুমি যেমনতর
@বিকশিত হোক
24.11.2025

ঘুন ধরা হাতে
করিতে খুন
এতটুকু সম্বল কবিতা
এইটুকু বেচে হতে
পারবনা আমি
বেহায়া বারবনিতা
কবিতা আমার শীতের কম্বল
গ্রীষ্মের উদার পাখা
শুকনো ভাতের
পাতে সাজানো
অমৃত আলুর চোখা।

Marshall3417
Marshall3417
1 month ago
2
0
Would love your thoughts, please comment.x
()
x