সিরাজুল ইসলাম ঢালী

হীরের টুকরো ছেলে ! সব্বাই হীরে বলেই ডাকে । ভালো নাম পলাশ পাল চৌধুরী । মিষ্টার এবং মিসেস্ পাল চৌধুরীর একমাত্র ছেলে । এ বছর পঞ্চম শ্রেণিতে উঠল । পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র । মিশনেও একবাক‍্যে সব্বাই তাকে চেনে । পড়াশুনা সহ খেলাধুলাতেও তার যথেষ্ট সুনাম আছে ।
দিনরাত পড়াশুনা করতে হীরের মাঝে মাঝে ভালো লাগে না । হীরের মন কখন কোথায় চলে যায় তা কেউ বলতেই পারেন না । ভগবানও হার মানবেন বোধ করি ! হীরের চোখে মুখে শুধুই রঙিন স্বপ্ন !
এক দিন একটা বিশাল ঘটনা ঘটে গেল । পূজার ছুটিতে তখন হীরে বাড়িতেই আছে । বসিরহাট থেকে প্রায় বিশ মাইল দূরে হিঙ্গলগঞ্জের বাড়িতে । তখন গোধূলি বেলা ! রবিবার । বাড়ি থেকে মাত্র তিরিশ চল্লিশ মিটার দূরে একটা মাঝারি মাপের সবেদা গাছ আছে । খেলাচ্ছলে সেই গাছটায় উঠে মনে মনে গান করতে করতেই ডালপালার উপরে হীরে শুয়ে পড়েছে ! সত‍্যি বলতে সে নিজেও জানে না, কখন তার চোখে নিদ্রা চলে এসেছিল । সম্ভবত: গানের মাঝে মাঝে চন্দ্র মঙ্গল পৃথিবী আর পৃথিবী মঙ্গল চন্দ্র মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাই সে সপাটে সবই ভুলেই গেল ।
তারপরে তার গাঢ় ঘুম উপস্থিত হল ! সেই ঘুমের মধ্যে হঠাৎ এক শ্বেতশুভ্র রাজহংস হীরের কাছে সবেদা গাছে উড়ে এসে বসল । রাজহংসের ডানায় লেখা, ‘এসো আমার দু’ডানার উপরে বসো’ ।
বিলম্ব না করে হীরে রাজহংসের পিঠে বসেই পড়ল । রাজহংস উড়তে শুরু করল । ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো । তখন ঘরে বাইরে কোথাও হীরেকে পাওয়া যাচ্ছে না । বাবা মা আত্মীয় স্বজন হীরেকে না পেয়ে প্রায় সব্বাই পাগল ! জোরদার খোঁজাখুঁজি চলছে ! হীরেকে পাওয়াই যাচ্ছে না । বাধ‍্য হয়ে বাড়ির লোকজন ছুটলো পার্শ্ববর্তী থানায়…। হীরেকে পুলিশ নিশ্চয়ই খুঁজে বার করবেন ।
অনদিকে হীরে আর রাজহংস হাজার হাজার মাইল উড়ে চলল । তার পরে স্বর্গের উপড়ে হীরে এসে নামতেই দেব দেবীরা ছুটে এলেন । বিলম্ব না করেই তাঁরা মিলেমিশে হীরেকে রাজমুকুট পরিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা রূপে স্বীকার করে নিলেন । হঠাৎ একদিন হীরে বিয়ে করে সুন্দরী রাজরানী পেয়ে গেলেন ! পরে তাঁদের রাজপুত্র রাজকন্যা হল ! তাঁদের কোনো অভাব নেই, আছে শুধুই আনন্দ আর আনন্দ ! অঢেল রাজভোগ থেকে নাচ গান বাজনা…। তাঁদের সামনে শুধুই সুখ শান্তি…। সবই আনলিমিটেড ! শুধুই ভালোবাসা আর ভালোবাসা ! রাজা হীরে ভালোবেসেই হাজার হাজার দেশ জয় করে নিলেন । ভালোবেসেই কোটি কোটি মানুষের হৃদয় জয় করে ফেললেন । সেই সঙ্গে ভালোবেসেই প্রকৃতি জয় করে ধনধান‍্যেপুষ্পে ও অর্থের প্রাচুর্যের মধ্যে রাজত্ব শুরু করলেন । স্বর্গ মর্ত‍্য পাতাল ধন‍্য হল, ধন‍্য হল জল স্থল অন্তরীক্ষ !
কিন্তু সব শেষ হল যখন রাত্রি বেলা পুলিশ সহ সব্বাই এক সঙ্গে আলো নিয়ে হীরেকে খুঁজতে শুরু করলেন । অবশেষে যখন হীরের মা চিৎকার করে ডেকে উঠলেন,
… কোথায় রে আমার হীরে ? কোথায় আমার হীরের টুকরো ছেলে ? ফিরে আয় রে বাবা, আমার সোনা আমার ….। ফিরে আয়, ফিরে আয় হীরের টুকরো আমার ! মায়ের চিৎকারে তখন হীরের ঘুম ভেঙ্গে গেল, হীরে সবেদা গাছ থেকে নেমে সোজা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল । মা হীরেকে জড়িয়ে কেঁদে ফেললেন । তখন শেষ হল স্বপ্ন, শুরু বাস্তব…!💕

10502-683x1024 স্বর্গের উপরে

Share this content:

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
ram krsihna
ram krsihna
6 months ago

Asadharan golpo

1
0
Would love your thoughts, please comment.x
()
x